• Breaking News

    সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলা । বাংলাদেশের বেশির ভাগ মানুষ কৃষি ও বিভিন্ন পশু পাখি পালনের সাথে জড়িত কিন্তু এখনো বেশির ভাগ মানুষ আধুনিক প্রযুক্তি নির্ভর পশু পাখি পালন থেকে দূরে

    Friday, March 24, 2017

    মোটাতাজা করনে গুরু নির্বাচন

    মোটাতাজার জন্য সঠিক গরু নির্বাচন না হলে ব্যবসাতে লোকসান হবে: (আজই একবার ওজন দিন)
    মাংসের বাজার আধিকাংশ ক্ষেত্রে যদিও পার্শবর্তী দেশ থেকে গরু আমদানীর উপর নির্ভরশীল। তারপরও সঠিক গরু নির্বাচনে নতূনরা ভূল করেন তাহলে আম ছালা সবই যাবে। আপনি যে গরুটা কিনেছেন তার দৈহিক গঠন এমন হতে হবে যেন সেটা সামনের ৮ মাস প্রতিদিন কিছু নির্দিষ্ট ওজন বাড়ে। গরুর জাত, বয়স ভেদে প্রতিদিনকার এই ওজন কমবেশী হয়ে থাকে। এই টেকনিকাল বিষয়গুলো যতদিন না জানবেন আপনি ব্যবসাতে ভাল করতে পারবেন না।
    আপনার গরুর ওজন ঠিকভাবে বাড়ছে কিনা এটা বোঝার জন্য প্রতি ১৫ দিন পর পর গরুর ওজন দিন। এরপর হিসাব করে দেখুন বিগত ১৫ দিনে কত টাকার খাবার খাওয়ালেন এবং ওজন যা বাড়লো তার মূল্য কত। যোগ বিয়োগ করে যদি ওজনের মূল্য বেশী থাকে তাহলেই বুঝবেন আপনি লাভে আছেন। শীতে গরুর ওজন কম বাড়ে, এখন দ্রুত ওজন বাড়বে।
    আর যদি দেখেন ওজন বাড়ছে না, তাহলে বুঝতে হবে আপনি কোরাবানীর জন্য সঠিক গরু নির্বাচন করতে পারেননি অথবা আপনার খাবার রেশনে সমস্যা আছে। খাবার রেশন ঠিক আছে কিনা তা বোঝার জন্য অভিজ্ঞ কারো সাথে কথা বলুন। যদি দেখেন রেশন ঠিক আছে তাহলে বুঝতে হবে আপনার গরু নির্বাচনে ভূল হয়েছে, তাই সঠিক সিদ্ধ্যান্ত হলো- গরুটি কালই বিক্রি করে দিন।
    আল্লাহ সবার মংগল করুক। ধন্যবাদ

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel